বিনামূল্যে ইলেকট্রনিক সামগ্রী জীবাণুমুক্তকরণ করছে স্যামসাং

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:০৯  
ক্রেতাদের জন্য বাংলাদেশে ‘ফ্রি ইউভি স্টেরিলাইজেশন’ সুবিধা চালু করেছে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং। ওয়্যারলেস প্রযুক্তির জীবাণুমুক্তকরণের এ প্রক্রিয়াটি একটি নিশ্ছিদ্র চতুর্ভুজাকৃতির বাক্সে সম্পন্ন করা হচ্ছে।  স্যামসাং -এর কাস্টমার কেয়ারে বিনামূল্যে এই সেবা দেয়া হচ্ছে। স্যামসাং বাংলাদেশ সূত্র জানিয়েছে,  ‘আইটিএফআইটি ইউভি স্টেরিলাইজার’ নামক ডিভাইসটি আল্ট্রাভায়োলেট (ইউভি) রশ্মির মাধ্যমে দশ মিনিটের মধ্যে ৯৯ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। বাক্সটির বিকল্প পাশে থাকা একাধিক ইউভি ল্যাম্প মোবাইল, চশমা, ইয়ারফোন, হাতঘড়ি এবং অন্যান্য ছোট ইলেকট্রনিক সামগ্রীগুলো জীবাণুমুক্ত করবে। এ ধরণের ডিভাইসগুলো তাৎক্ষণিক জীবাণুমুক্ত করতে ঝামেলামুক্ত ও নির্ভরযোগ্য এ সমাধান নিয়ে আসছে স্যামসাং। এ সমাধানটি মাধ্যমে ক্রেতাদের ভ্রমণ হবে আরো স্বাচ্ছন্দ্যদায়ক, কেননা পরে প্রয়োজনীয় গ্যাজেটগুলো জীবাণুনামুক্তকরণের জন্য তাদের দুশ্চিন্তা করতে হবে না। এ সমাধান নিয়ে আসতে পেরে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন বলেন, ‘করোনাভাইরাস ইতিমধ্যেই বিশ্বব্যাপী বড় ধরণের সঙ্কট তৈরি করেছে। বৈশ্বিক মহামারির এ প্রতিকূল সময়ে, স্যামসাং গর্বের সাথে সম্মানিত ক্রেতাদের আশ্বস্ত করতে চায় যে, তাদের ডিভাইস সঠিক যত্নের অধীনে রয়েছে।’